৫। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ইনস্টিটিউটের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) গম ও ভুট্টার উন্নয়ন ও উৎপাদন সংক্রান্ত বিষয়ে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন; (খ) ইনস্টিটিউটের কর্ম পরিকল্পনা প্রণয়ন; (গ) গম এবং ভুট্টার উন্নয়ন ও উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে মৌলিক ও ফলিত গবেষণা কার্যক্রম পরিচালনা ও প্রযুক্তি উদ্ভাবন; (ঘ) গবেষণার জন্য আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত গবেষণাগার, খামার এবং অবকাঠামো স্থাপন; (ঙ) জার্ম প্লাজম সংগ্রহ ও সংরক্ষণের সুযোগ-সুবিধা সৃষ্টি; (চ) গম ও ভুট্টা উৎপাদন দক্ষতার সাথে সম্পন্ন করিবার নিমিত্ত কৃষকদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং প্রশিক্ষণ প্রদান; (ছ) গম ও ভুট্টা উৎপাদনের উপর জলবায়ু…