২৭। (১) এই আইনের অধীন ইনস্টিটিউট প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে Bangladesh Agricultural Research Institute Ordinance, 1976 (Ordinance No. LXII of 1976) এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, অতঃপর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলিয়া উল্লিখিত, এর গম গবেষণা কেন্দ্র এবং উদ্ভিদ প্রজনন বিভাগের ভুট্টা শাখা, অতঃপর বিলুপ্ত গম গবেষণা কেন্দ্র এবং ভুট্টা শাখা বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে। (২) বিলুপ্ত গম গবেষণা কেন্দ্র এবং ভুট্টা শাখার সকল কার্যক্রম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গম গবেষণা কেন্দ্রের সকল গবেষণা কেন্দ্র, আঞ্চলিক কেন্দ্র, উপ-কেন্দ্র, গবেষণা প্রকল্প এবং স্থাপনা ইনস্টিটিউটের…