২১। (১) গম ও ভুট্টা সম্পর্কিত উদ্ভূত কোন সমস্যা নিরসন বা উহাদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোন প্রযুক্তি বা কৌশল উদ্ভাবনের জন্য ইনস্টিটিউট, সরকারের পূর্বানুমোদনক্রমে, গবেষক বা প্রযুক্তিবিদ নিয়োগ করিতে পারিবে। (২) ইনস্টিটিউট উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে গবেষক বা প্রযুক্তিবিদ নিয়োগ করিতে পারিবে। (৩) উপ-ধারা (২) এর অধীন গবেষক বা প্রযুক্তিবিদ পাওয়া না গেলে ইনস্টিটিউট, উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, সরকারের পূর্বানুমোদনক্রমে, বিদেশি গবেষক বা প্রযুক্তিবিদ নিয়োগ করিতে পারিবে।