২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’ইনস্টিটিউট’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট; (২) ’’কাউন্সিল’’ অর্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ২০১২ (২০১২ সনের ১৩ নং আইন) এর ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; (৩) ’’চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৪) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৫) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৬) ’’বোর্ড’’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত বোর্ড; এবং (৭) ’’মহাপরিচালক’’ অর্থ ইনস্টিটিউটের মহাপরিচালক।