৭। (১) কমিশনের চেয়ারম্যান এবং সদস্য পদে নিয়োগের জন্য প্রার্থীগণের নিম্নবর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে, যথা :- (ক) খনি ও খনিজ সম্পদ, বিদ্যুৎ, কেমিক্যাল, মেকানিক্যাল অথবা পেট্রোলিয়াম বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রীধারী প্রকৌশলী; অথবা (খ) ভূ-বিজ্ঞান, ভূ-তত্ত্ব ও খনিজ বিদ্যা, আইন, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবসায়-প্রশাসন, ব্যবস্থাপনা, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, লোক-প্রশাসন, রসায়ন, পদার্থবিদ্যা অথবা ফলিত পদার্থবিদ্যা বিষয়ে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতকোত্তর ডিগ্রী; এবং (গ) দফা (ক) অথবা (খ)তে উল্লিখিত সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে পনের বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। (১ক) খনি ও খনিজ…