৬৬৷ (১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইন প্রবর্তন হইবার তারিখ হইতে তিন মাসের মধ্যে সরকার কোন ব্যক্তিকে বিদ্যুত্ উত্পাদন, এনার্জি সঞ্চালন, সরবরাহ ও বিতরণের জন্য, এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ শর্তাবলী সাপেক্ষে কিংবা নিম্নের শত অনুসারে, অনধিক বার মাসমেয়াদী সাময়িক লাইসেন্স প্রদান করিতে পারিবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত প্রত্যেকটি সাময়িক লাইসেন্স তাত্ক্ষণিকভাবে কমিশনের বরাবরে পেশ করা হইবে, যাহা এই আইনের অধীন কমিশন কর্তৃক লাইসেন্স প্রদানের জন্য আবেদন পত্র হিসাবে বিবেচিত হইবে; (খ) এই ধারার অধীন প্রদত্ত প্রত্যেক সাময়িক লাইসেন্সের বৈধতা কমিশন কর্তৃক এতদুদ্দেশ্যে দফা (ক) এ…