৬৷ (১) চেয়ারম্যান ও চারজন সদস্য সমন্বয়ে কমিশন গঠিত হইবে৷ (২) চেয়ারম্যান ও সদস্যগণ মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহারা কমিশনের সার্বক্ষণিক কর্মকর্তা হইবেন৷ (৩) এই আইন কার্যকর হইবার সংগে সংগে কমিশন গঠনের লক্ষ্যে একজন চেয়ারম্যান ও দুইজন সদস্য নিয়োগ করিতে হইবে এবং উক্তরূপ নিয়োগের এক বত্সর পর অপর দুইজন সদস্য নিয়োগ করিতে হইবে৷ (৪) চেয়ারম্যান কমিশনের প্রধান নির্বাহী হইবেন৷