৫৯৷ (১) কমিশন এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা প্রবিধান প্রণয়ন করিতে পারিবে৷ (২) উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া নিম্্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে উক্তরূপ প্রবিধান প্রণয়ন করা যাইবে: (ক) কমিশনের সভা আহ্বানসহ সভা অনুষ্ঠানের স্থান, সময় এবং অন্যান্য বিষয়; (খ) কমিশনের প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদন; (গ) কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, ভাতা এবং চাকুরীর শর্তাদি; (ঘ) লাইসেন্সী এবং এই আইনের অধীন অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিদের কার্যাবলী নির্ধারণ; (ঙ) বিভিন্ন কোড ও স্ট্যান্ডার্ড তৈরি; (চ) লাইসেন্সীর ক্ষমতা, কার্যাবলী, দায়িত্ব ও কর্তব্য; (ছ)…