৫৪৷ (১) এই আইনের অধীন এনার্জি, সেবা বা তত্সংশ্লিষ্ট বিষয়ে ভোক্তাদের অসুবিধা বা অভিযোগ সম্পর্কে অবহিত হইবার জন্য প্রত্যেক লাইসেন্সী প্রয়োজনীয় সংখ্যক অভিযোগ কেন্দ্রের ব্যবস্থা করিবে এবং এই সব কেন্দ্রের অবস্থান ও উহার সহিত যোগাযোগ সম্পর্কিত তথ্যাদিসহ সময় সময় বিজ্ঞপ্তি প্রচার করিবেন৷ (২) যে কোন ভোক্তা তাহার অসুবিধা বা অভিযোগ উক্ত কেন্দ্রে টেলিফোনের মাধ্যমে বা লিখিতভাবে পেশ করিতে পারিবেন৷ (৩) ভোক্তার নিকট হইতে প্রাপ্ত সকল অভিযোগ এবং উহা নিষ্পত্তি সংক্রান্ত তথ্য উক্ত কেন্দ্রে একটি রেজিিস্ট্রতে লিপিবদ্ধ করিতে হইবে৷ (৪) ভোক্তার অসুবিধা সংক্রান্ত কোন তথ্য বা অভিযোগ প্রাপ্তির পর লাইসেন্সী উহা ৭ (সাত)…