৪৪৷ (১) কোন ভোক্তা বিদ্যুত্ বা বিদ্যুতের মালামাল চুরি করিলে বা সহায়তা করিলে বা অনুরূপ কাজের সহিত জড়িত থাকিলে তিনি Electricity Act, 1910 (Act No. IX of 1910) এর অধীন দণ্ডিত হইবে৷ (২) কোন ভোক্তা গ্যাস বা পেট্রোলিয়াম পদার্থ চুরি করিলে, চুরিতে সহায়তা করিলে বা অনুরূপ কাজের সহিত জড়িত থাকিলে তিনি সর্বোচ্চ ৩ (তিন) বত্সরের সশ্রম কারাদণ্ড বা অন্যুন ৫ (পাঁচ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হইবে৷ (৩) উপ-ধারা (২) এর অধীন চুরি বলিতে নিম্নর এক বা একাধিক বিষয়কে স্বতন্ত্রভাবে বা যৌথভাবে বুঝাইবে:- (ক) লাইসেন্সীর যথাযথ অনুমোদন বা নির্দেশনা ব্যতীত বা ব্যবহারের অনুমোদিত উদ্দেশ্য বা পরিকল্পনা বা…