৪০৷ (১) সালিস আইন, ২০০১ (২০০১ সনের ১ নং আইন) বা অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, লাইসেন্সীদের মধ্যে অথবা লাইসেন্সী ও ভোক্তার মধ্যে উদ্ভূত যে কোন বিবাদ মীমাংসার জন্য কমিশনের নিকট প্রেরণ করিতে হইবে: তবে শর্ত থাকে যে, এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে কোন বেসরকারী কোম্পানীর সহিত সরকার বা সরকারের কোন সংস্থার এনার্জি সংক্রান্ত চুক্তি সম্পাদিত হইয়া থাকিলে, বিরোধ মীমাংসার ক্ষেত্রে উক্ত চুক্তির শর্তাবলী প্রযোজ্য হইবে৷ (২) কমিশন সালিসকারী হিসাবে স্বীয় উদ্যোগে পদক্ষেপ গ্রহণ করিয়া রোয়েদাদ প্রদান করিতে পারিবে বা বিরোধের নিষ্পত্তি করিবার জন্য সালিসকারী নিয়োগ দিতে পারিবে৷ (৩) উক্তরূপ মীমাংসা…