৩৯৷ (১) কোন বিশেষ ব্যবসা বা ব্যক্তি সম্পর্কে এই আইনের অধীন সংগৃহীত কোন গোপন তথ্য, এই আইনের বিধান সাপেক্ষে এবং সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি ব্যতিরেকে, ব্যবসা চলাকালীন সময়ে কমিশন প্রকাশ করিবে না৷ (২) উপ-ধারা (১) এর অধীন বাধা-নিষেধ নিম্নোক্ত তথ্যাদির ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, যথা:- (ক) ট্যারিফ নির্ধারণসহ এই আইনের অধীন কমিশনের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন সংক্রান্ত; (খ) এই আইনের অধীন সরকারের দায়িত্ব সম্পাদনে সহায়তাকরণ সম্পর্কিত তথ্য; (গ) এই আইনের অধীন মহা-হিসাব নিরীক্ষকের দায়িত্ব সম্পাদনে সহায়ক কোন তথ্য; (ঘ) কোন ফৌজদারী অপরাধের তদন্ত বা কোন ফৌজদারী কার্যধারা সম্পর্কিত তথ্য; (ঙ) দেউলিয়া বিষয়ক আইন,…