৩৭৷ (১) এই আইনের কোন বিধান ক্ষুণ্ন না করিয়া, কমিশন কর্তৃক প্রদত্ত সকল আদেশ বা নির্দেশ, অন্তর্বর্তীকালীন বা চূড়ান্ত যাহাই হউক না কেন, এমনভাবে বাস্তবায়িত হইবে যেন উহা কোন দেওয়ানী আদালতের ডিক্রী৷ (২) অন্তর্বর্তীকালীন বা চূড়ান্ত আদেশ প্রদানের সময় কমিশন, উহার আদেশ বা নির্দেশ অমান্যকারী বা লঙ্ঘনকারীকে তাহার কর্মের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের জন্য নির্দেশ প্রদান করিবে৷