৩৫৷ কমিশন যদি এই মর্মে নিশ্চিত হয় যে, কোন লাইসেন্সী সংশ্লিষ্ট কোন শর্ত লঙ্ঘন করিতেছে বা করিতে পারে, তাহা হইলে কমিশন নির্ধারিত পদ্ধতি অনুযায়ী উক্ত শর্ত পালন নিশ্চিত করিবার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বা চূড়ান্ত আদেশ প্রদান করিবে৷