৩৪৷ (১) আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকারের সহিত আলোচনাক্রমে কমিশন কর্তৃক প্রণীত নীতিমালা ও পদ্ধতি (methodology) অনুসরণে পাইকারী বাল্ক ও খুচরাভাবে বিদ্যুত্ উত্পাদন, এনার্জি সঞ্চালন, মজুতকরণ, বিপণন, সরবরাহ, বিতরণ এবং ভোক্তা (end-user) পর্যায়ে ট্যারিফ নির্ধারিত হইবে: তবে শর্ত থাকে যে, এই আইন কার্যকর হইবার পূর্বে সরকার বা উহার এজেন্সি এবং বেসরকারী কোম্পানীর মধ্যকার এনার্জি সংক্রান্ত সম্পাদিত চুক্তিতে নির্ধারিত ট্যারিফ হার এর ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না৷ (২) নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে নিম্্নবর্ণিত বিষয়গুলি কমিশন বিবেচনা করিবে, যথা:- (ক) বিদ্যুত্ আইন, রাষ্ট্রপতির…