৩২৷ (১) কোন লাইসেন্সী, কমিশনের পূর্বসম্মতি ব্যতিরেকে, ক্রয় বা অন্য কোন ভাবে আন্ডারটেকিং অর্জন করিতে পারিবে না: তবে শর্ত থাকে যে, উক্তরূপ সম্মতির জন্য আবেদন করিবার পূর্বে লাইসেন্সী কমিশনকে, এবং যদি লাইসেন্সীর লাইসেন্স বিতরণ বা সরবরাহের জন্য হয়, সেইক্ষেত্রে সংশ্লিষ্ট প্রত্যেক স্থানীয় কর্তৃপক্ষকে অন্যুন ৩০ (ত্রিশ) দিনের নোটিশ প্রদান করিতে হইবে৷ (২) কোন লাইসেন্সী কমিশনের পূর্বসম্মতি ব্যতীত তাহার আন্ডারটেকিং বা উহার অংশবিশেষ বিক্রয়, বন্ধক, লিজ, বিনিময় বা অন্য কোনভাবে হস্তান্তর করিবেন না৷ (৩) কোন লাইসেন্সী, লাইসেন্সের শর্ত বা কমিশনের সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা সুস্পষ্টভাবে নিষিদ্ধ না হইলে,…