৩১৷ (১) প্রত্যেক লাইসেন্সী দক্ষ, সুচারুভাবে, সমন্বিত এবং স্বল্প ব্যয়ে বিদ্যুত্ উত্পাদন, এনার্জি সঞ্চালন, বিপণন, বিতরণ ও সরবরাহের ব্যবস্থা করিবে৷ (২) প্রত্যেক লাইসেন্সী নির্ধারিত পদ্ধতি অনুযায়ী তাহার দায়িত্ব সম্পাদনকালে এনার্জি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক মান ও কৌশল অনুসরণ করিবে৷