২৯৷ (১) লাইসেন্সের প্রয়োজনীয়তা হইতে, নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে, অব্যাহতি প্রদান করিবার জন্য কমিশন প্রবিধান প্রণয়ন করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, কোন লাইসেন্সীকে লাইসেন্স বা এই আইন বা প্রবিধানের অধীন যে সব শর্তাবলী পালন করিতে হয়, অব্যাহতিপ্রাপ্ত যে কোন ব্যক্তিকে কমিশন কর্তৃক অব্যাহতিজনিত আদেশ বা প্রবিধানে ভিন্নরূপ কিছু না থাকিলে, সেই সব শর্তাবলী পালন করিতে হইবে৷ (২) এই ধারার অধীন প্রদত্ত অব্যাহতি কোন ব্যক্তিকে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য প্রদান করা যাইবে৷ (৩) কমিশন যে কোন সময়, লিখিতভাবে কারণ উল্লেখপূর্বক, অব্যাহতি বাতিল করিতে পারিবে৷