২৭৷ (১) লাইসেন্স দ্বারা ক্ষমতাপ্রাপ্ত বা এই আইন বা অন্য কোন আইনের অধীন অব্যাহতিপ্রাপ্ত না হইলে কোন ব্যক্তি নিম্নোক্ত ব্যবসায় নিয়োজিত হইবেন না, যথা:- (ক) বিদ্যুত্ উত্পাদন; (খ) এনার্জি সঞ্চালন; (গ) এনার্জি বিপণন ও বিতরণ; (ঘ) এনার্জি সরবরাহ; এবং (ঙ) এনার্জি মজুতকরণ৷ (২) বিদ্যুত্ আইন, রাষ্ট্রপতির আদেশ, পল্লী বিদ্যুতায়ন আইন, ডেসা আইন, পেট্রোলিয়াম আইন বা উহার অধীন প্রণীত কোন বিধি এর অধীন বিদ্যুত্ উত্পাদন, এনার্জি সঞ্চালন, বিতরণ, বিপণন, মজুতকরণ, সরবরাহের জন্য ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এই আইনের অধীন লাইসেন্সী বলিয়া গণ্য হইবেন এবং এই আইনের বিধানাবলী উক্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য…