২৫৷ সরকার অপ্রত্যাশিত স্বল্প মেয়াদী এনার্জি ঘাটতি বা এনার্জির প্রাপ্যতা সম্পর্কিত জরুরী অবস্থা মোকাবিলার জন্য বিশেষ পরিস্থিততে এনার্জি ব্যবহার করিবার উপর নিষেধাজ্ঞা আরোপ এবং নির্দিষ্ট প্রান্তিক ব্যবহারকারীগণের জন্য এনার্জি বন্টন সম্পর্কিত বিধি প্রণয়ন করিতে পারিবে, তবে স্বল্প মেয়াদী বা জরুরী অবস্থা মোকাবিলা সম্পর্কিত উক্তরূপ বিধি যাহাতে লাইসেন্সী এবং অন্যান্যদের জন্য অর্থনৈতিকভাবে ক্ষতিকর না হয় সরকার তাহা নিশ্চিত করিবে৷