২৩৷ (১) এই আইনের অধীন কোন তদন্ত বা কার্যধারার উদ্দেশ্যে কমিশনের ঐ সকল ক্ষমতা থাকিবে যেইসকল ক্ষমতা দেওয়ানী কার্যবিধির অধীন মামলা বিচারকালে কোন দেওয়ানী আদালতের থাকে, যেমন- (ক) সাক্ষীর সমন ও উপস্থিতি নিশ্চিতকরণ ও শপথের মাধ্যমে সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা; (খ) কোন দলিল বা সাক্ষ্য হিসাবে দাখিল হইতে পারে এমন গুরুত্বপূর্ণ কোন দলিল উদ্ঘাটন এবং উপস্থাপন করা; (গ) শপথ পত্রের মাধ্যমে প্রমাণাদি সংগ্রহ; (ঘ) কোন আদালত বা অফিস হইতে পাবলিক রেকর্ড তলব করা; (ঙ) শুনানী মুলতবী রাখা; (চ) পক্ষগণের উপস্থিতি এবং অনুপস্থিতি নিশ্চিতকরণ; এবং (ছ) কমিশন কর্তৃক উহার সিদ্ধান্ত, নির্দেশ বা আদেশ পুনর্বিবেচনা করা৷ (২) কমিশন উহার…