২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “আন্ডারটেকিং” অর্থ বিদ্যুত্ উত্পাদন, এনার্জি, সঞ্চালন পরিবহন, মজুতকরণ, বিতরণ বা সরবরাহের কোন স্থাপনা বা উহার অংশ বিশেষ; (খ) “এনার্জি” অর্থ বিদ্যুত্, গ্যাস ও পেট্রোলিয়ামজাত পদার্থ; (গ) “এনার্জি অডিট” অর্থ এনার্জি ব্যবহারকারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, সরঞ্জাম ও প্রক্রিয়া এনার্জি ব্যবহারের ও খরচের হিসাব যাচাই (Verification), পরীক্ষণ (monitoring) ও বিশ্লেষণ (analysis) এবং উহার দক্ষতা নিরূপণ; (ঘ) “কর্মচারী” অর্থ কমিশনের কর্মকর্তা বা কর্মচারী; (ঙ) “কমিশন” অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন; (চ) “গ্যাস” অর্থ…