১৭৷ (১) বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন তহবিল নামে কমিশনের একটি তহবিল থাকিবে এবং এই তহবিলে নিম্্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার বা সংবিধিবদ্ধ সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) কমিশন কর্তৃক গৃহীত ঋণ; (গ) এই আইনের অধীন জমাকৃত ফিস, চার্জ; এবং (ঘ) অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ৷ (২) তহবিলের অর্থ কমিশনের নামে কমিশন কর্তৃক নির্দিষ্টকৃত কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং উক্ত ব্যাংক হইতে অর্থ উত্তোলনের পদ্ধতি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷ (৩) তহবিল হইতে সদস্য ও কর্মচারীদের বেতন-ভাতা, ইত্যাদি প্রদান এবং কমিশনের প্রয়োজনীয় অন্যান্য ব্যয় নির্বাহ করা হইবে৷ (৪) কমিশনের সকল ব্যয় নির্বাহের…