১৩৷ (১) কমিশন উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সচিবসহ প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করিতে পারিবে৷ (২) কমিশনের কর্মচারীর নিয়োগ পদ্ধতি এবং চাকুরীর শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷ (৩) প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত সরকার প্রেষণে কমিশনের সচিব নিয়োগ করিতে পারিবে৷