১১৷ (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, রাষ্ট্রপতি কমিশনের যে কোন সদস্যকে অপসারণ করিতে পারিবেন, যদি তিনি- (ক) শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে দায়িত্ব পালনে অক্ষম হন বা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানান; (খ) কারণ ব্যতীত তিন মাস দায়িত্ব পালনে ব্যর্থ হন বা অস্বীকার করেন; (গ) ধারা ৭(২) (৩) ও (৪) এর অধীন সদস্য থাকিবার অযোগ্য হইয়া পড়েন; (ঘ) এমন কোন কাজ করেন যাহা কমিশনের জন্য ক্ষতিকর হয়; (ঙ) এমনভাবে নিজেকে পরিচালনা করেন, বা নিজের পদকে অপব্যবহার করেন যাহা এই আইনের উদ্দেশ্য বা জনস্বার্থকে ব্যাহত করে৷ (২) উপ-ধারা (১) এ বর্ণিত কারণে কোন সদস্য তাহার পদে বহাল থাকিবার অযোগ্য মনে করিলে, রাষ্ট্রপতি, উক্ত…