১০৷ চেয়ারম্যান ও সদস্যগণের বেতন, ভাতা, পদমর্যাদা, জ্যেষ্ঠতা ও চাকুরীর অন্যান্য শর্তাদি বিধি দ্বারা নির্ধারিত হইবে: তবে শর্ত থাকে যে, বিধি প্রণয়ন না হওয়া পর্যন্ত চেয়ারম্যান ও সদস্যগণের বেতন, ভাতা ও চাকুরীর অন্যান্য শর্তাদি সরকার কর্তৃক নির্ধারিত হইবে: আরও শর্ত থাকে যে, চেয়ারম্যান বা কোন সদস্যের বেতন, ভাতা ও চাকুরীর অন্যান্য শর্ত, তাঁহার নিয়োগের পর, এমন তারতম্য করা যাইবে না যাহা তাঁহার পক্ষে অসুবিধাজনক হইতে পারে৷