৮। বোর্ডের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (১) গবেষণার বিষয়বস্তু নির্ধারণ; (২) ইনস্টিটিউটের কার্যাবলির তত্ত্বাবধান এবং দিক নির্দেশনা প্রদান; (৩) ইনস্টিটিউটের নীতিগত বিষয়ে সিদ্ধান্ত প্রদান; (৪) ইনস্টিটিউটের প্রস্তাবিত নীতিমালা এবং কর্মপরিকল্পনা অনুমোদন; (৫) সরকারের নিকট হইতে বা অন্য কোন উৎস হইতে অনুদান গ্রহণের প্রস্তাব অনুমোদন; (৬) ঋণ গ্রহণের প্রস্তাব অনুমোদন; (৭) সরকারের অনুমোদনের জন্য প্রস্তাবিত বাজেটের অনুমোদন; (৮) ফেলোশিপ প্রদানের প্রস্তাব অনুমোদন; (৯) বিদেশে উচ্চ শিক্ষা বা গবেষণার জন্য আর্থিক সহায়তার প্রস্তাব অনুমোদন; (১০) প্রকল্প অনুমোদন।