৭। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ইনস্টিটিউটের বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) মহাপরিচালক, যিনি বোর্ডের চেয়ারম্যানও হইবেন; (খ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন উপ-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (গ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপ-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঘ) কাউন্সিল কর্তৃক মনোনীত উহার অন্যূন পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঙ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যূন পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (চ) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর একজন পরিচালক; (ছ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত ধান গবেষণার সহিত সংশ্লিষ্ট ইনস্টিটিউটের একজন জ্যেষ্ঠ…