৫। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ইনস্টিটিউটের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (১) জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনসমূহের সহযোগিতায় ধানের উৎপাদন বৃদ্ধি এবং উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর গবেষণা কর্মসূচি গ্রহণ করা; (২) প্রয়োজনীয় সংখ্যক গবেষণাগার ও লাইব্রেরি প্রতিষ্ঠা করা; (৩) ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ধানের নূতন জাত ও প্রযুক্তিসমূহের প্রদর্শনী এবং উক্ত বিষয়ে কৃষকদের প্রশিক্ষণের জন্য এলাকা নির্ধারণ ও স্কিম গ্রহণ করা; (৪) ধান উৎপাদনে উন্নত প্রযুক্তির উপর সরকারি বা বেসরকারি কর্মচারী, কৃষক ও দেশি-বিদেশি গবেষকদের প্রশিক্ষণ প্রদান করা; (৫) স্নাতকোত্তর গবেষণার…