৮। (১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) বোর্ডের সভা, চেয়ারম্যানের সম্মতিক্রমে, উহার সদস্য-সচিব কর্তৃক আহূত হইবে এবং চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে অনুষ্ঠিত হইবে। (৩) প্রতি ৪ (চার) মাসে বোর্ডের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে : তবে শর্ত থাকে যে, জরুরি প্রয়োজনে যে কোনো সময় বিশেষ সভা আহবান করা যাইবে। (৪) চেয়ারম্যান বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে ভাইস-চেয়ারম্যানগণ ক্রমানুযায়ী সভাপতিত্ব করিবেন। (৫) বোর্ডের সভার কোরামের জন্য মোট সদস্য-সংখ্যার অন্যূন পঞ্চাশ ভাগ সদস্যের উপস্থিতি প্রয়োজন হইবে, তবে…