৭। (১) ট্রাস্টি বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, যিনি বা যাহারা উহার ভাইস চেয়ারম্যানও হইবেন; (গ) স্পিকার কর্তৃক মনোনীত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির একজন সদস্য বা অন্য যে কোনো একজন সংসদ সদস্য; (ঘ) সিনিয়র সচিব বা সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; (ঙ) প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন মহাপরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার…