৬। ট্রাস্টের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ সাধন; (খ) ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের নিমিত্ত উন্নয়ন প্রকল্প গ্রহণসহ যাবতীয় কার্যক্রম গ্রহণ; (গ) অসমর্থ, অসচ্ছল বা পেশাগত কাজ করিতে অক্ষম চলচ্চিত্র শিল্পীকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান; (ঘ) অসুস্থ চলচ্চিত্র শিল্পীর চিকিৎসার ব্যবস্থা গ্রহণ বা আর্থিক সহায়তা প্রদান; (ঙ) কোনো দুস্থ ও অসচ্ছল চলচ্চিত্র শিল্পীর মৃত্যু ঘটিলে তাহার পরিবারকে, প্রয়োজনে, দাফন-কাফন বা শেষকৃত্যানুষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান; (চ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রয়োজনীয় যে কোনো কার্য সম্পাদন।