১২। (১) বোর্ড নিম্নবর্ণিত ক্ষেত্রে তহবিল হইতে আর্থিক সহায়তা মঞ্জুর করিতে পারিবে, যথা :- (ক) অসমর্থ, অসচ্ছল বা পেশাগত কাজ করিতে অক্ষম চলচ্চিত্র শিল্পীকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান; (খ) অসুস্থ শিল্পীর চিকিৎসার ব্যবস্থা গ্রহণ বা আর্থিক সহায়তা প্রদান; (গ) কোনো অসমর্থ বা অসচ্ছল চলচ্চিত্র শিল্পীর মৃত্যু ঘটিলে তাহার পরিবারকে, প্রয়োজনে, দাফন-কাফন বা শেষকৃত্যানুষ্ঠানসহ আর্থিক সহায়তা প্রদান; এবং (ঘ) বোর্ড, প্রযোজ্য ক্ষেত্রে, অনুচ্ছেদ ১২ এর (ক), (খ) এবং (গ) এ উল্লিখিত আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি সরকার অনুমোদিত টেলিভিশন চ্যানেলসমূহের অভিনয় শিল্পীদের জন্যও বিবেচনা করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে,…