১১। (১) ট্রাস্টের একটি তহবিল থাকিবে, যাহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে দেশি বা বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) তহবিলের অর্থ হইতে প্রাপ্ত লভ্যাংশ; (ঘ) কোনো স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (ঙ) সরকারের পূর্বানুমোদনক্রমে গৃহীত ঋণ; (চ) ট্রাস্ট কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান ও সম্পদ হইতে আয়; এবং (ছ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কোনো তপশিলি ব্যাংকে সঞ্চয়ী বা চলতি হিসাবে ও স্থায়ী আমানত হিসাবে জমা রাখা যাইবে এবং ট্রাস্টের কোনো কার্য সম্পাদনের…