১। (১) এই আইন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১ নামে অভিহিত হইবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে ইহা কার্যকর হইবে। * এস, আর, ও নং ২৯০-আইন/২০২১, তারিখঃ ২৯ আগস্ট, ২০২১ ইং দ্বারা ১৭ ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ মোতাবেক ০১ সেপ্টেম্বর, ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ হতে উক্ত আইন কার্যকর ।