৯। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কারণ উল্লেখপূর্বক, কোনো সার্টিফিকেশনপ্রাপ্ত চলচ্চিত্রের সার্টিফিকেশন বাতিল করিতে পারিবে এবং এতদুদ্দেশ্যে চলচ্চিত্রটির প্রদর্শন সমগ্র বাংলাদেশ বা দেশের কোনো নির্দিষ্ট এলাকায় প্রদর্শনের অযোগ্য ঘোষণা করিতে পারিবে। (২) যেইক্ষেত্রে বোর্ডের এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে, এই আইন বা তদধীন প্রণীত বিধির কোনো বিধান লঙ্ঘন করিয়া প্রদর্শনের অযোগ্য ঘোষিত কোনো চলচ্চিত্র বা প্রচার সামগ্রী প্রদর্শন করা হইতেছে, সেইক্ষেত্রে, বোর্ড বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি লিখিতভাবে উক্ত স্থানে অনুসন্ধান এবং চলচ্চিত্র ও প্রচার সামগ্রী, যদি…