৮। (১) ধারা ৫ এর উপধারা (২), (৩) ও (৪) এ যাহা কিছুই থাকুক না কেন, যদি চেয়ারম্যানের নিকট প্রতীয়মান হয় যে, কোনো একটি সার্টিফিকেশন প্রাপ্ত চলচ্চিত্র জনগণের মধ্যে প্রদর্শিত হওয়া সমীচীন নহে, তাহা হইলে তিনি কারণ উল্লেখপূর্বক উক্ত চলচ্চিত্রের সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিতের আদেশ জারি করিতে পারিবেন। (২) যদি কোনো জেলা প্রশাসকের নিকট প্রতীয়মান হয় যে, কোনো একটি সার্টিফিকেশনপ্রাপ্ত চলচ্চিত্র তাহার এখতিয়ারভুক্ত জেলার জনগণের মধ্যে প্রদর্শনের অনুপযোগী বা উহার প্রদর্শন জনস্বার্থে স্থগিত করা প্রয়োজন, তাহা হইলে তিনি উক্ত চলচ্চিত্রের প্রদর্শন সাময়িকভাবে স্থগিতের আদেশ জারি করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে,…