৭। (১) কোনো সার্টিফিকেশনপ্রাপ্ত চলচ্চিত্র বা নির্মাণাধীন চলচ্চিত্রের পোস্টার, ফটোসেট, বিলবোর্ড, ব্যানার অফিস সাজসজ্জা, ট্রেইলার, টিজার, গান, সংলাপসহ কোনো প্রচার সামগ্রী গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচারের পূর্বে বোর্ডের অনুমোদন গ্রহণ করিতে হইবে এবং উক্ত প্রচার সামগ্রীতে চলচ্চিত্রের নাম, প্রযোজক, পরিচালক, মুদ্রণকারী বা পরিস্ফুটনকারী প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকিতে হইবে। (২) বোর্ড, সিলমোহর যুক্ত করিয়া চলচ্চিত্রের পোস্টার অনুমোদন করিবে এবং উক্ত অনুমোদিত পোস্টারের ১(এক) কপি বোর্ড কার্যালয়ে সংরক্ষণ এবং অপর ১ (এক) কপি সংশ্লিষ্ট প্রযোজক বা পরিচালককে সংরক্ষণের জন্য প্রদান করিবে। (৩) উপধারা (২) এর…