৬। সরকার কর্তৃক, সময় সময়, জারীকৃত আমদানি নীতি আদেশ এবং রপ্তানি নীতি সাপেক্ষে, চলচ্চিত্র আমদানির পর ও রপ্তানির পূর্বে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, বোর্ডের নিকট হইতে সার্টিফিকেশন গ্রহণ করিতে হইবে।