২০। (১) এ আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে Censorship of Films Act, 1963 (Act No. XVIII of 1963), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত হইল। (২) উপধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত Act এর অধীন- (ক) কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) প্রণীত কোনা বিধি, জারিকৃত কোনো প্রজ্ঞাপন, আদেশ, বিজ্ঞপ্তি বা প্রদত্ত কোনো নোটিশ এই আইনের বিধানাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, বলবৎ থাকিবে এবং এই আইনের অধীন প্রণীত বা জারিকৃত বা প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (গ) Censor Board কর্তৃক সংরক্ষিত সকল হিসাব বহি, রেজিস্টার, রেকর্ডপত্রসহ…