২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) “আপিল কমিটি” অর্থ ধারা ১১ এর অধীন গঠিত আপিল কমিটি; (২) “চলচ্চিত্র” অর্থ সেলুলয়েড, অ্যানালগ, ডিজিটাল বা অন্য কোনো মাধ্যমে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, কার্টুনচিত্র, অ্যানিমেশনচিত্র বা সরকার কর্তৃক, সময় সময়, বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো চলচ্চিত্র; (৩) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৪) “প্রচার সামগ্রী” অর্থ ধারা ৭ এ বর্ণিত কোনো প্রচার সামগ্রী; (৫) “ব্যক্তি” অর্থে স্বাভাবিক ব্যক্তিসহ কোনো সংবিধিবদ্ধ সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, সংস্থা, কোম্পানি, সমিতি বা সংঘ,…