১৫। (১) এই আইনের অধীন সংঘটিত অপরাধের বিচারের ক্ষেত্রে Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এর বিধানাবলি প্রযোজ্য হইবে। (২) Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এ যাহা কিছুই থাকুক না কেন- (ক) এই আইনের অধীন অপরাধসমূহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা, ক্ষেত্রমত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হইবে; বা (খ) মোবাইল কোর্ট আইন, ২০০৯ (২০০৯ খ্রিষ্টাব্দের ৫৯ নং আইন) এর উদ্দেশ্য পূরণকল্পে, ধারা ১৩ এর উপধারা (২) এর অধীন সংঘটিত অপরাধ, উক্ত আইনের তপশিলভুক্ত হওয়া সাপেক্ষে, মোবাইল কোর্ট কর্তৃক বিচার্য হইবে।