১২। (১) বোর্ডের সিদ্ধান্ত দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি, বোর্ডের সিদ্ধান্ত প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, আপিল দায়ের করিতে পারিবেন। (২) উপধারা (১) এর অধীন দায়েরকৃত কোনো আপিল নিম্নরূপে নিষ্পত্তি করিতে হইবে, যথা:- (ক) আপিল কমিটি, আপিল পর্যালোচনায় সন্তুষ্ট হইলে উক্ত চলচ্চিত্র ধারা ৫ এর অধীন প্রদত্ত সার্টিফিকেশনে উল্লিখিত মেয়াদের জন্য বৈধ মর্মে সিদ্ধান্ত প্রদান করিবে এবং সরকার, উক্ত সিদ্ধান্ত প্রাপ্তির পর ১৫ (পনেরো) দিনের মধ্যে উহা আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবে; (খ) আপিল কমিটি, আপিল পর্যালোচনায় সন্তুষ্ট না হইলে উক্ত চলচ্চিত্র সার্টিফিকেশন প্রাপ্তির যোগ্য নহে বা…