১০। (১) ধারা ৮ এর অধীন কোনো চলচ্চিত্রের সার্টিফিকেশন সাময়িক স্থগিতাদেশ দ্বারা সংক্ষুব্ধ কোনো ব্যক্তি উক্ত সাময়িক স্থগিতাদেশের বিরুদ্ধে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, বোর্ডের নিকট পুনর্বিবেচনার আবেদন করিতে পারিবেন। (২) ধারা ৯ এর অধীন কোনো চলচ্চিত্রের সার্টিফিকেশন বাতিল দ্বারা সংক্ষুব্ধ কোনো ব্যক্তি উক্ত আদেশের বিরুদ্ধে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, সরকারের নিকট পুনর্বিবেচনার আবেদন করিতে পারিবেন। (৩) উপধারা (১) বা (২) এর অধীন কোনো আবেদন দাখিল করা হইলে, উক্ত আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো আপিল দায়ের করা যাইবে না।