৯। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান সম্পর্কিত বিষয়াবলি তদারকি এবং এতদ্বিষয়ে ইনস্টিটিউটকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করিবার জন্য ইনস্টিটিউটের একটি একাডেমিক কাউন্সিল থাকিবে, যাহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) গভর্নিং বডি কর্তৃক মনোনীত ইনস্টিটিউটের একজন শিক্ষক, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) তথ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (গ) গভর্নিং বডি কর্তৃক মনোনীত কোন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের ২ (দুই) জন শিক্ষক; (ঘ) চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক; (ঙ) বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক; (চ) জাতীয়…