৮। (১) এই ধারার বিধানাবলী সাপেক্ষে, গভর্নিং বডি ইহার সভার স্থান, সময় এবং কার্যপদ্ধতি নির্ধারণ করিবে। (২) প্রতি দুই মাসে গভর্নিং বডির অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে। (৩) চেয়ারম্যান গভর্নিং বডির সকল সভায় সভাপতিত্ব করিবেন, তবে তাহার অনুপস্থিতিতে চেয়ারম্যান কর্তৃক মনোনীত কোন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন। (৪) গভর্নিং বডির সভার কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে। (৫) গভর্নিং বডির সভায় উপস্থাপিত সকল বিষয় উপস্থাপিত সদস্যদের প্রদত্ত ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিষ্পত্তি হইবে। (৬) গভর্নিং বডির সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের…