৭। ইনস্টিটিউটের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) এই আইনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য নীতিমালা প্রণয়ন; (খ) ইনস্টিটিউটের কার্যক্রম ও প্রশাসন পরিচালনা এবং ইহার অর্থ সংক্রান্ত বিষয়াদি নির্বাহ সম্পর্কে প্রবিধান প্রণয়ন; (গ) সরকারের অনুমোদনক্রমে ইনস্টিটিউটের প্রাতিষ্ঠানিক কাঠামো চূড়ান্তকরণ; (ঘ) চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ সংশ্লিষ্ট বিষয়ের উপর স্বল্পকালীন কোর্সের আয়োজন, ডিপ্লোমা ও স্নাতক ডিগ্রি প্রদান এবং এতদ্সংশ্লিষ্ট পাঠ্যসূচী প্রণয়ন এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীদেরকে সার্টিফিকেট প্রদান; (ঙ) চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা ও কলাকুশলী এবং এতদ্সংশ্লিষ্ট…