২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে,- (১) ’’ইনস্টিটিউট’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট; (২) ’’গভর্নিং বডি’’ অর্থ ধারা ৬ এর অধীন গঠিত গভর্নিং বডি; (৩) ’’চলচ্চিত্র’’ অর্থ সেলুলয়েড, অ্যানালগ, ডিজিটাল বা অন্য যে কোন মাধ্যমে নির্মিত চলচ্চিত্র; (৪) ’’চেয়ারম্যান’’ অর্থ গভর্নিং বডির চেয়ারম্যান; (৫) ’’টেলিভিশন’’ অর্থ টেরেস্ট্রিয়াল, স্যাটেলাইট, ক্যাবল, অনলাইন বা অন্য যে কোনো প্রযুক্তিতে পরিচালিত টেলিভিশন চ্যানেল; (৬) ’’প্রধান নির্বাহী’’ অর্থ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী; (৭) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৮) ’’বিধি’’…