১৮। (১) প্রত্যেক অর্থ বৎসর সমাপ্তির ৯০ (নব্বই) দিনের মধ্যে প্রধান নির্বাহী ইনস্টিটিউটের যাবতীয় কার্যক্রমের উপর একটি বাৎসরিক প্রতিবেদন প্রস্তুত করিয়া গভর্নিং বডির নিকট উপস্থাপন করিবেন এবং গভর্নিং বডির অনুমোদনক্রমে, উহার অনুলিপি সরকারের নিকট প্রেরণ করিবেন। (২) ইনস্টিটিউট উপ-ধারা (১) এ উল্লিখিত বাৎসরিক প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করিবে। (৩) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার, প্রয়োজনে, যে কোন সময় ইনস্টিটিউটের নিকট হইতে উহার যে কোন বিষয়ের উপর প্রতিবেদন বা বিবরণী আহবান করিতে পারিবে এবং ইনস্টিটিউট সরকারের নিকট উহা সরবরাহ করিতে বাধ্য থাকিবে।