২৫। (১) কাউন্সিলের ১ (এক) জন রেজিস্ট্রার থাকিবে। (২) রেজিস্ট্রারের পদ শূন্য হইলে কিংবা অসুস্থতাজনিত বা অন্য কোনো কারণে তিনি তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা রেজিস্ট্রার পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত, কাউন্সিলের সাংগঠনিক কাঠামোর মধ্যে সর্বোচ্চ পদমর্যাদাধারী কর্মচারী রেজিস্ট্রারের দায়িত্ব পালন করিবেন। (৩) রেজিস্ট্রার কাউন্সিলের সার্বক্ষণিক কর্মচারী হইবেন এবং তিনি- (ক) কাউন্সিলের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; (খ) কাউন্সিল কর্তৃক প্রদত্ত দায়িত্ব ও কার্য সম্পাদন করিবেন; (গ) কাউন্সিলের প্রশাসন পরিচালনা করিবেন; এবং (ঘ) চেয়ারম্যানের…